সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বসত ঘরে হামলা করে সীমানার দেয়াল ভাঙা ও গাছ কাটার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৭৩ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ইয়ার মামুদ নামের এক ব্যক্তির বসত ঘরে হামলা করে বাড়ির সীমানার দেয়াল ভেঙে দেয়া ও গাছ কাটার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় ভুক্তভোগী ঘটনায় জড়িততের গ্রেপ্তারের দাবি করেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দ্রশী এলাকায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইয়ার মামুদ।
লিখিত বক্তব্য তিনি বলেন, বিগত ১৯৯৮ সালে ১৬ শতাংশ জমি প্রাপ্ত হয়ে উপজেলার চান্দ্রশী এলাকায় ঘর বাড়ী নির্মাণ ও গাছপালা লাগিয়ে বসবাস করে আসছি। আমার বাসার পূর্ব এবং দক্ষিণ পাশ দিয়ে ১০ ফুট রাস্তা চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আমি ২০১২ সালে আমার বাসার পূর্ব এবং দক্ষিণ পার্শ্বে প্রায় ইটের দেওয়াল নির্মাণ করি। সম্প্রতি আমার পার্শ্ববর্তী প্রতিবেশী আব্দুল মালেক, আব্দুস ছালাম ও মহর আলী এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং দিয়ে আমার বাড়ী ঘর উচ্ছেদ করার জন্য হুমকি দেয় এবং আমার ইটের দেয়াল ভাঙে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় এসময় তারা আমাদের বেশ কয়েকটি গাছ কর্তন করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে তারা আরো ক্ষিপ্ত হয়। পরে এলাকার সন্ত্রাসী দিয়ে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে আমি ঘাটাইল থানায় জিডি করি। এছাড়া তারা সন্ত্রাসী দিয়ে পৌরসভার চলমান কাজ বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, তারা আমাকে বিভিন্ন সময় বাড়ি ভাঙার হুমকি দিয়ে আসছে। আমি এ ঘটনায় ঘাটাইল পৌরসভায় লিখিত অভিযোগ দেই। পরে গত ৫ মার্চ পৌর সভার সার্ভেয়ার এসে জমির পরিমাপ করে। আমার প্রতিবেশি তাদের দলিলের বাইরে ১.৭৯ শতাংশ জমি দাবি করে সরকারি রাস্তার কাজ বন্ধ রাখে। তারা আমাকে বিভিন্নভাবে হত্যার নাশের হুমকি দিচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি। একই সাথে ন্যায় বিচারের দাবি করছি। সংবাদ সম্মেলনে সাবেক কমিশনার নজরুল ইসলাম তালুকদার, ভুক্তভোগীর শ^শুর আব্দুল জব্বার তালুকদারসহ পরিবারের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ঘাটাইল থানার ওসির কাছে ভুক্তভোগীরা বিষয়টি অবগত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme