সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল ছিনতাই মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই ও চুরি হওয়া ঘটনায় ১৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের কচুয়াডাঙ্গা গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে রুবেল মিয়া (৩৬), থানাপাড়ার আফজাল হোসেন ছেলে সম্রাট (৩৮) এবং হাতিলা গ্রামের জামালুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৪৬)। পরে দুপুরে তাদেরকে রিমা- চেয়ে আদালতে প্রেরণ করে। এর মধ্যে মনিরুজ্জামান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন বলে জানা গেছে।
সদর থানার ওসি রুহুল আমিন বলেন, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া বিশ্ববিদ্যালয় থেকে টাঙ্গাইল শহরে অটোযোগে যাচ্ছিলেন। এ সময় বেবিস্ট্যান্ড পার হওয়ার পর জেলা প্রাণী হাসপাতালের সামনে আসলে কয়েকজন চাপাতি দিয়ে ভয়তীতি দিখিয়ে নগদ ছয় হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে চলে যায়। এ ঘটনায় অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া গত ২১ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, করে ছিনতাইকারীদেরকে প্রাথমিকভাবে সনাক্ত করেন। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানের কাছ থেকে আরো বিভিন্ন মডেলের ১৬টি ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme