সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে কৃষক হত্যার মামলার আসামি গ্রেফতার

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাবু মিয়া (৭৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র‌্যাব-১৪ তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে বাসাইল থানা পুলিশের মাধ্যমে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত লাবু মিয়া ওরফে লেবু মেলেটারী উপজেলার কলিয়া সিকদারবাড়ি এলাকার বাসিন্দা। এরআগে চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি সকালে কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে আনছার আলী (৪৩) নামের এক ব্যক্তিকে হামলা চালিয়ে হত্যার অভিযোগ উঠে। মামলার পর থেকে অভিযুক্ত লাবু মিয়া ওরফে লেবু মেলেটারী পলাতক ছিল।
জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে আনছার মিয়া তার বাড়ির পাশের সজ ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মেলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করে। সেসময় আনছার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করে লেবু মেলেটারী। আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম বাদি হয়ে ২ ফেব্রুয়ারি লেবু মেলেটারীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘হত্যা মামলার আসামি লাবু মিয়াকে র‌্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme