সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর জলছত্রে তাহফিজুল কোরআন হিফয মাদ্রাসায় কুরআন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মধুপুর উপজেলার জলছত্রে অবস্থিত তাহফিজুল কোরআন হিফয মাদ্রাসার আয়োজনে এক হৃদয়স্পর্শী কুরআন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) বিকাল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন মাজীদ তুলে দেওয়া হয়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, রমজানের পর ভর্তি হওয়া এসব শিক্ষার্থী অল্প কয়েক মাসের আন্তরিক প্রচেষ্টা, অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে নাজেরা সম্পন্ন করে কুরআন হাতে নেওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

যেসব শিক্ষার্থী আজ পবিত্র কুরআন হাতে গ্রহণ করেছে তারা হলো— মাহিম হোসাইন, পিতা: মুক্তার হোসেন, গ্রাম: গাছাবাড়ী; সাফওয়ান নূর সোয়াদ, পিতা: ফরহাদ আলী, গ্রাম: গাছাবাড়ী এবং যোবায়ের হোসাইন, পিতা: হাফেজ মাওলানা রবিউল ইসলাম, গ্রাম: মধুপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হাফেজ ক্বারী রুহুল আমিন মধুপুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাফেজ ক্বারী রুহুল আমিন মধুপুরী বলেন,“শুদ্ধ ইয়াদ, তাজবীদ ও লাহানের সঙ্গে শিক্ষার্থীদের হিফয করানোই আমাদের মূল লক্ষ্য। আজকের এই অর্জন শুধু মাদ্রাসার নয়, এটি আল্লাহর বিশেষ রহমত এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি জ্ঞান অর্জন এবং হাফেজে কোরআন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। উপস্থিত সবাই শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন এবং মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করেন।

যোগাযোগ: ০১৭১৪-৪৪৩৪১৬, ০১৯১৪-৫৪৮৮৫০

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme