সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৪৮ বার দেখা হয়েছে।

মধুপুর প্রতিবেদক:

পরিত্যক্ত এক কুপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলে বাবা ছেলে সহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু  হয়েছে। 

শনিবার সকাল ৮ টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের মধুপুর বনাঞ্চলের টেলকিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল নয়টার দিকে  ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে  কুপ থেকে তাদের লাশ উদ্ধার করে। 

নিহতারা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০),তার ছেলে নেইমার ম্রং(১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০)এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা  লাভলু তরফদার  এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়াসহ এলাকাবাসী জানান, বাবুল হাদিমার একটি ছাগল  ছানা টেলকি বাজারের উত্তর পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কুপে পড়ে গেলে ছাগল  তুলতে প্রথমে কুপে নামে নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না পেয়ে দ্বিতীয়বার নামে বাবুল হাদিমা। একইভাবে  গ্রাবিয়াল এবং শেষে রতন। 

একে একে কুপে নামা চারজনের কারো সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। আশেপাশের লোকজন ছুটে আসে এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়। 

ফায়ার সার্ভিস এসে অক্সিজেনহীন পরিত্যক্ত কুপে প্রক্রিয়া করে ফায়ার ফাইটার মনির কে কুপে নামিয়ে দিয়ে একে একে  তাদের লাশ উদ্ধার করে। 

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, চার লাশ ফায়ার সার্ভিসের কাছ থেকে গ্রহণ শেষে আইনি প্রক্রিয়া চলছে। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme