সংবাদ শিরোনাম:
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক কালিহাতীর মাদক সম্রাট মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| জেলা প্রাণিসম্পদ দপ্তর, টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

উদ্বোধন শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়|অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহজামান খান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।

এছাড়া উপস্থিত ছিলেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, খামারিবৃন্দ এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।খামারি সমাবেশে বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ খাতের টেকসই উন্নয়নে সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর তিনি এসব মহিষ ও ছাগল বিতরণ করেন। ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে| প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme