সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, একটি ফ্যাসিবাদী আমলের দীর্ঘ অন্ধকার যুগ পেরিয়ে বাংলাদেশ আজ একটি নতুন সম্ভবনার দ্বারপ্রান্তে উপনীত। ২৪’র জুলাই বিপ্লব পরবর্তী যে রাজনীতিক শক্তিগুলো রয়েছে, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমাদের চলমান আন্দোলন সংগ্রাম-সরকার পতনের আন্দোলন নয়। আমাদের চলমান এ আন্দোলন সরকারের কাছ থেকে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাদক ও সন্ত্রাস বিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদী সরকার মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষান্ত হয়নি, গোটা বাংলাদেশটাকে একটা বধ্যভূমিতে পরিনত করেছিলা। বাংলাদেশের হাজার হাজার যুবকদেরকে গুম ও খুন করেছিলা। বাংলাদেশের নাগরিকদের অধিকারের চেয়ে আরেকটি ভিন দেশের স্বার্থ রক্ষা করাই হয়েছিলো সরকারের প্রধান এজেন্ডা।  

মাওলানা মামুনুল হক বলেন, একটি ভোটে সংসদ নির্বাচনে ৫০ ভাগ বেশি মানুষ দিলো বিএনপি এবং তার মিত্রদের।  তারা সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ২শতাধিক আসন কেড়ে নিয়ে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সুপরিকল্পিভাবে, উপদেষ্টা রেজুয়ানারা ষড়যন্ত্র করে বিএনপিকে তিনভাগের দুই ভাগ মেজরিটি দিয়েছে। আমার ভোটের আসন থেকে পরিকল্পিতভাবে সংসদে কথা বলার অধিকার রুদ্ধ করে দিয়েছে। আমরা তা মেনে নিয়েছি জনগণের স্বার্থে।

বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জায়েদ হাবিব, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কামরুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

এ সময়  বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme