সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার

  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে।

টাঙ্গাইলে মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ, টাঙ্গাইলের আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার

এ সময় পুলিশ সুপার বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই মৎস্য সম্পদ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জলাশয় ও মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মাছের পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; জনাব এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও অফিসারবৃন্দ।

পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে পুলিশ লাইন্স পুকুরের মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ইতিবাচক উদ্যোগ নেওয়া হলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme