সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অদম্য ইচ্ছাতে বিশ্বজয় ছোট তাকরীমের

  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১৭ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: হাফেজ সালেহ আহমেদ তাকরীম। বয়স সবে মাত্র ১৩ বছর। এই তের বছর বয়সেই বিশ্বের দরবারে উজ্জল করেছে দেশের নাম। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিমে জন্ম টাঙ্গাইলের নাগরপুরের ভাদ্রা এলাকায়। তার মা বলছেন শিশুবয়স থেকেই তাকরিম পড়াশুনার প্রতি অনেক বেশি আগ্রহী। অদম্য তাকরীমের এ অর্জনে খুশি পরিবার ও এলাকাবাসী।

জানা যায়, টাঙ্গাইলের নাগরপুরের ভাদ্রা এলাকায় অবস্থিত বিশ্বজয় করা হাফেজ তাকরীমদের বাড়ি। এই জরাজীর্ণ বাড়ীতেই জন্ম তার। কোরআন ও পড়াশুনার প্রতি অদম্য আগ্রহের কাছে বারবার পারাজিত হয়েছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। তাই ছোট বয়স থেকেই একের পর এক অর্জন করে গেছেন সাফল্যের মুকুট। তাকরিমের জন্ম টাঙ্গাইলে হলেও তার দাদার বাড়ি সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলে। ১৪ বার নদী ভাঙনের শিকার হবার পর ২০১২ সালে তার বাবা স্থায়ী বসতি গড়েন টাঙ্গাইলের নাগরপুরের ভাদ্রা এলাকায়। বাবা আব্দুর রহমান সাভারের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন (দারুল উলুম মাদ্রাসা সাভার) মা গৃহিণী। এই পরিবারের তিন সন্তানের মাঝে তার অবস্থান মেঝ।

তকরীমের মা জানান, তাকরীমের ছয় বছর বয়সে তার মা অসুস্থ হলে বাবার কাছে থেকেই পড়াশুনা শুরু। ছোট বেলা থেকেই সে ছিল অদম্য মেধাবী ও পড়াশুনার প্রতি আগ্রহী।

এলাকাবাসী বলেন, তাকরীমের এই অর্জনে গর্বিত পুরো এলাকাবাসী। সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগীতার দাবী তাদের। এর আগেও তাকরীমের সাফল্যে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছিল। এবার আরও বড় পরিসরে সংবর্ধনা দেয়ার কথা জানালেন স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme