সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে ২ মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতে সাজা

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:
টাঙ্গাইলের দেলদুয়ারে ২ মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে| সাজা প্রাপ্তরা হলেন উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মিন্টু খানের ছেলে শাকিবুল ইসলাম রিফাত (২২) ও হুমায়ুন কবিরের ছেলে সাব্বির হোসেন (২৪)|

রোববার রাত ৮টার দিকে ডা. এফ আর খান পাইলট ইন্সটিটিউটের সামনে ওই ২জনের গতিবিধি সন্দেহজনক হলে এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশে খবর দেয়| পরে পুলিশ তাদের আটক করে দেহ তল্লাসি করে মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে|

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যূথী ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারার বিধানমতে তাদের সাজা প্রদান করেন|

এ ব্যপারে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, মাদকের নির্মূলে দেলদুয়ার থানা জিরো টলারেন্স ভূমিকা পালন করছে| মাদক নিয়ন্ত্রনে পুলিশ নিরলশ পরিশ্রম করে যাচ্ছে| যেখানেই মাদক সেখানেই পুলিশের অভিযান এমন নীতিতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme