প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার যূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, ওসি সাখাওয়াত হোসেন, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।