সংবাদ শিরোনাম:
বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক কালিহাতীর মাদক সম্রাট মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ অভিযুক্ত গ্রেফতার টাঙ্গাইলের মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে দেলদুয়ারে ২ মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতে সাজা

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ 

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে।

বাসাইল প্রতিবেদক:

টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলা পষিদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান। 

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহজাহান আলী। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারিয়া জান্নাতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকী, টাঙ্গাইল (সখীপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর প্রমুখ। 

এ সময় বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হীরা মিয়া, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ দপ্তরের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী প্রায় ২৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ (৫ কেজি), ডিএপি সার (১০ কেজি) ও এমওপি সার (১০ কেজি) প্রদান করা হয়েছে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৭০ জন কৃষক ও ৪৯টি প্রতিষ্ঠানের মাঝে মোট ১ হাজার ৩৬৫টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme