সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুর পূর্ব পাড়াসহ এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন করেছে।
শুক্রবার ১৯ জুন দুপুরে আশেকপুর পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্ডারপাসের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক পারাপারের দাবিতে শিশু, নারী, শিক্ষক,শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি কর্মজীবী সহ এলাকার প্রায় কয়েক শতাধিক লোক মানববন্ধনে অংশগ্রহণ করে।

এলাকাবাসী বলেন,এই পূর্ব পাড়ের মানুষের নিত্য প্রয়োজনীয় সহ জরুরী কাজে রাস্তার ওপারে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হয়ে প্রতিদিনই অনেক কষ্ট এবং জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়।
এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন বয়সের মানুষ। স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে মানববন্ধনের মাধ্যমে আবেদন করেন দ্রুত এর একটি সমাধান । আন্ডারপাস স্থাপন এর মাধ্যমে এলাকাবাসীর রাস্তা পারাপার নিরাপদ এবং স্বস্তিদায়ক হবে বলে দাবি তুলেন আশেপাশের গ্রামসহ এলাকাবাসী ।

আশেকপুর পূর্ব পাড়া আন্ডারপাসের দাবিতে এ সময় বক্তব্য রাখেন,হাফেজ ফিরোজ আহমেদ,সুমন বাপ্পি,ফকির মোহাম্মদ কামাল হোসেন,জহুর উদ্দিন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme