সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দেলদুয়ারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে| গত বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার পাথরাইল ইউনিয়নের ˆকজুরী গ্রামে ঘটনাটি ঘটেছে|

আর এ বিষয়ে থানায় মামলা হয়েছে গত (৩০ মে)| মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (২৮ মে) ওই গ্রামের একাব্বর আলী বেপারীর ছেলে শাহালম ওরফে রিফাত (২৫) তার নিজ বসতঘরে প্রতিবেশি ৬ বছরের শিশুকে প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়|পরে ওই শিশুটি বাসায় ফেরার পর তার অ¯^াভাবিক আচরণ দেখে মা জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণ চেষ্টার ঘটনা খুলে বলে|

এই ঘটনায় গত (৩০ মে) শাহালম ওরফে রিফাতকে অভিযুক্ত করে শিশুটির বাবা দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন| ঘটনাটি স্থানীয় লোকদের মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসি অভিযুক্ত শাহালমকে আটক করে পুলিশে সোপর্দ করেন|

দেলদুয়ার থানা পুলিশ সূত্রে যানা গেছে, অভিযুক্ত শাহালমের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় একাধিক মামলা চলমান রয়েছে|

এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme