সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

অভিযোগ পেলেই ব্যবস্থা”— নতুন বাস সার্ভিস নিয়ে ইউএনওর স্পষ্ট বার্তা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর–ঢাকা রুটে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে ফিটনেসযুক্ত বাস নিয়ে নতুন নামে ‘ঢাকা–নাগরপুর’ সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নাগরপুর বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন,“আমি আমার কথা রেখেছি। ফিটনেসবিহীন বাসগুলোর চলাচল নিষিদ্ধ করেছিলাম। নাগরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ ফিটনেসসম্পন্ন বাস আবার রাস্তায় নামতে পেরেছে।”

তিনি জানান, চারাবাগ কাউন্টার থেকে ১০টি ফিটনেসযুক্ত বাস প্রাথমিকভাবে চলাচল শুরু করেছে এবং প্রতিটি বাসের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স তিনি নিজে যাচাই করেছেন।

ইউএনও আরও বলেন,“এই বাসগুলো দুই মাস টেস্ট-রানে চলবে। এর মধ্যে কোনো অব্যবস্থাপনা, অভিযোগ বা অনিয়ম পাওয়া গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে— কোনো ছাড় দেওয়া হবে না। কারণ নাগরিক সেবা সর্বাগ্রে।”শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ব্যবস্থার কথাও জানান তিনি।“যেসব শিক্ষার্থীর প্রমাণক থাকবে, তারা ভাড়ায় ডিসকাউন্ট পাবে,” বলেন ইউএনও।

তিনি আরও জানান, রাস্তার চলমান কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে আরও উন্নতমানের বাস নাগরপুরবাসীকে উপহার দেওয়া হবে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, নাগরপুর বাস মালিক সমিতির সভাপতি মোঃ লোকমান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধন উপলক্ষে স্থানীয় জনসাধারণ নতুন এই সার্ভিসকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme