সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের খান আহমেদ শুভ

  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৫৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক : জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে সব নির্বাচন কমিশনারের উপস্থিতিতে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

একজনের খেলাপি ঋণের গ্যারান্টার থাকার কারণে গত ২০ ডিসেম্বর টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাহিদুল নবী চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়ন বাতিল করেন।

এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন খান আহমেদ শুভ। রোববার এ বিষয়ে শুনানি শেষে শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে উপ-নির্বাচনে অংশ নিতে খান আহমেদ শুভর আর কোনো বাঁধা রইলো না।

মনোনয়ন বৈধ হওয়ার পর খান আহমেদ শুভ নিজের প্রতিক্রিয়ায় জানান, আমি নিজে কোনো ঋণ নেইনি ও ঋণ খেলাপি ছিলাম না। এক ব্যক্তির ঋণের গ্যারান্টার থাকার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। আপিলে আমি ন্যায় বিচার পেয়েছি।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ কারণে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ প্রার্থী খান আহমেদ শুভ ছাড়াও জাতীয় পার্টিসহ আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme