সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আবাদী জমি ও গাছপালা কর্তন করে “গুচ্ছ গ্রাম আশ্রায়ন” করার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আবাদী জমি, গাছপালা ও ফলমূলের বাগান কর্তন করে “গুচ্ছ গ্রাম আশ্রায়ন” করার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসি।

রবিবার সকালে উপজেলার পিরোজপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিরোজপুর গ্রামের ভুক্তভোগী শতাধিক পরিবার অংশ নেন। তারা বলেন, বাড়ি বাড়ি একটি করে ঘর দেয়ার কথা বলে এলাকার জনপ্রতিনিধিরা গোপনে তাদের নিকট থেকে হাজার হাজার টাকা নেয়।

পরবর্তীতে জনপ্রতিনিধিরা তাদেরকে বাড়ি বাড়ি ঘর না দিয়ে, তাদের বসতবাড়ি, আবাদী জমি, গাছপালা ও ফলমূলের বাগান কর্তন করে “গুচ্ছ গ্রাম আশ্রায়ন” করে দিচ্ছে। এতে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এর সুষ্ঠু সমাধান চান এবং “গুচ্ছ গ্রাম আশ্রায়ন” অন্যত্র স্থানান্তরের দাবি জানান।

এদিকে পিরোজপুর গ্রামের ভুক্তভোগী রওশনারা খাতুন জানান, তার নিকট থেকে কুড়াগাছা ইউনিয়নের কামরুল মেম্বার ১০ হাজার টাকা নিয়েছে বাড়ি বাড়ি একটি করে ঘর দেয়ার কথা বলে। কিন্তু এখন মেম্বার বলছে, বাড়ি বাড়ি ঘর দেয়া হবে না। এখানে গুচ্ছ গ্রাম হবে। একই গ্রামের সুকিরন বেগম বলেন,মেম্বার তার নিকট থেকে ৬ হাজার টাকা নিয়েছে। অপর ভুক্তভোগী রাবেয়া খাতুন বলেন, তার নিকট থেকে মেম্বার ১০ হাজার টাকা নিয়েছেন। এলাকার পিরোজপুর গ্রামের ভুক্তভোগী পরিবারের হাসনা বানু, মনোয়ারা বেগম, সেকান্দার আলীসহ ১০ থেকে ১৫ জানান, তাদের নিকট থেকেও স্থানীয় ইউপি মেম্বার ২ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছে বাড়ি বাড়ি একটি করে ঘর দেয়ার কথা বলে। তারা এর বিচার চান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme