সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান , সম্পাদক শাহাদত হোসেন

  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদ : শুক্রবার ২৩ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় খান কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । কর্মী সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বেনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি (একাংশের) সভাপতি শফিকুর রহমান খান শফিক ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো: আব্দুর রশীদ, সদর উপজেলা বিএনপির নেতা ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু , বিএনপি নেতা শাহাদত হোসেন তালুকদার, আমিনুল হক ,করটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর তানভির আহমেদ তুষার প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানূষ আজ দিশেহারা। জনগনের কথা বলার জন্য বিএনপি মাঠে দাড়ালে সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশ গুলি করে মানূষ হত্যা করছে । ভোটবিহীন  সরকারকে বিদায় করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জেল-জুলুম উপেক্ষা করে আন্দোলনে অংশ নিতে হবে।মানূষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে কঠোর আন্দোলনে প্রস্তুতি নেয়ার আহবান জানান নেতা কর্মীরা । কর্মী সভায় করটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অংশ নেয় নেতা কর্মীরা ।

শেষে সর্বসম্মতিক্রমে অধ্যাপক মনিরুজ্জামান কে সভাপতি ও শাহাদত হোসেন তালুকদার কে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme