সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনার ঝুঁকি মাথায় নিয়ে সেবা দিচ্ছেন থানা পুলিশ

  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : জীবন আর পেশা এই দুইয়ের মধ্যে মানবতা এবং দায়িত্বকেই বেছে নিয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। চলমান করোনা পরিস্থিতিতে নিরাপদ থাকতে সবাই যেখানে বাসা-বাড়ীতে অবস্থান করছেন। সেখানে দিনরাত কাজ করে যাচ্ছেন কালিহাতী থানা পুলিশ।

কঠোর বিধি-নিষেধের ৩য় দিন শনিবার (৩ জুলাই) উপজেলার কয়েকটি চেক পোস্টে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)র নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিতে দেখা গেছে।

গত ১ জুলাই থেকে ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দেশজুড়ে। এই সময়ে করোনার সংক্রমণ রোধে স্ব স্ব নিরাপত্তায় জনগণকে নিজ নিজ অবস্থানে বিশেষ করে বাসা-বাড়ীতে থাকতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

বন্ধ ঘোষণা করা হয়েছে শপিংমল, গার্মেন্টস, কলকারখানা, গণপরিবহন, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের বিনোদনকেন্দ্র ও সব সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান। সেবাখাতের সঙ্গে সংশ্লিষ্ট এবং জরুরি খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয়দ্রব্য এর আওতামুক্ত।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণ যেন অহেতুক বাসা-বাড়ী থেকে বের না হন সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে পুলিশ সদস্যরা।

পাশাপাাশি মাঠে আছে উপজেলা প্রশাসন, সামরিক বাহিনীর সদস্যরাও। সরাসরি মাঠ থেকে কাজ করছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আখ্যায়িত গণমাধ্যম কর্মীরাও।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, সবাই জানেন যে, এই দায়িত্ব পালনে আছে ঝুঁকি, আছে খোদ মহামারি করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও। তবুও ব্যক্তি স্বার্থ আর নিরাপত্তার চেয়ে মানবিক আর পেশার দায়িত্বকেই বেছে নিয়েছি। জীবনের ঝুঁকির মধ্যেই সিদ্ধান্ত নিয়েছি পেশাগত প্রতিশ্রুতি পালনের। ঝুঁকি আছে তাও কাজ করে যেতে হবে। আমাদের নিরাপত্তার জন্য সচেতনতা তো আছেই সর্বপরি মহান আল্লাহর উপর ভরসা রাখি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme