সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

কালিহাতীতে ভূমি সেবা মেলার উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৪৩ বার দেখা হয়েছে।

মোঃ শাহ আলম ,প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা- সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে “ভূমি সেবা মেলা-২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে|


মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় কালিহাতী উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন| পরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়|


আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে|


এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, ¯^চ্ছ ও জনবান্ধব করতে এ ধরনের ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme