সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনায় টাঙ্গাইল জেলা আ.লীগের সহ-সভাপতির মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রকিব শামীম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান নিশ্চিত করেছেন।

জ্বর, কাশি, শরীর ব্যথা অনুভব হলে গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ২০ জুন রিপোর্ট পজিটিভ আসে। ২২ জুন তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি ড. মো. আতাউল গনি গভীর শোক প্রকাশ করে পরিবরের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৪৫ জন ও মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের।

বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছে।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে গত মঙ্গলবার (২২ জুন) থেকে সপ্তাহব্যাপী টাঙ্গাইল ও কালিহাতীর এলেঙ্গা পৌরসভা এলাকায় ও শুক্রবার (২৫ জুন) থেকে কালিহাতী পৌরসভা এলাকায় কঠোর লকডাউন চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme