কালিহাতীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় লৌহজং নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

বুধবার ২৮ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার জোকারচর সংলগ্ন লৌহজং নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, লৌহজং নদীতে রাতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme