সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১২০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মাদক ব্যবসাকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীতে শুকুর মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

এসময় শুকুরের বাম হাত কেটেও নিয়ে যায় তারা।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার গোলরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুকুর ওই গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, শুকুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার প্রতিপক্ষ একটি গ্রুপও ওই এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটানোর চেষ্টায় লিপ্ত ছিল। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে শুকুরের বিরোধ চলছিল। শুক্রবার রাতে শুকুর গোলরা এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। তখন প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে শুকুরকে কুপিয়ে হত্যা করে তার বাম হাত কেটে নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme