সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কলেজ ছাত্র মাজহারুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: করোটিয়া সরকারি সা’দত কলেজের মেধাবী ছাত্র মাজহারুলের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৮ সেপ্টেম্বর সকালে কালিহাতী উপজেলার গান্ধিনা বাজারে লায়ন ফেরদৌস আলম ফিরোজ স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ মো. শাজাহান কবির, লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যায়লয়ের রেক্টর আহাদুল্লাহ মিয়া, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের প্রভাষক মো. আবু কাওসার, মো. আসলাম সিকদার নভেল, দিদারুল ইসলাম, শফিকুল ইসলামসহ ছাত্র-ছাত্রীরা।

বক্তারা বলেন, এলাকায় কিশোর গ্যাং, মাদকসেবী ও বখাটেদের উৎপাত বেড়ে গেছে। এরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। এসব বখাটের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারি সা’দত কলেজের মেধাবী ছাত্র ও গান্ধিনা লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের সাবেক ছাত্র মাজহারুলের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা।

উল্লেখ্য,গত ৯ সেপ্টেম্বর সখিপুর উপজেলার কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে আসা মেয়েদের উত্যক্ত করে কালিয়ান দোহানিয়ার পাড়ার কয়েকজন বখাটে। এর প্রতিবাদ করায় কলেজ ছাত্র মাজহারুলকে কুপিয়ে আহত করে। ঘটনার তিন দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মাজহারুল কালিয়ান দক্ষিন পাড়ার আ.মালেক সিকদারের ছেলে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme