সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ১০৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতীতে কৃষকের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

রবিবার ১১ এপ্রিল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ টি কম্পাইন হারভেস্টার ও ৩ টি রিপার মেশিন বিতরণ করেন স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার জানান, এই প্রকল্পের আওতায় অত্র উপজেলায় ৫০% উন্নয়ন সহায়তার ৭ টি কম্পাইন হারভেস্টার ও ৩ টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে। যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে বলে আশা করি।

কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme