সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথালিয়া কলিম উদ্দিন আব্বাছ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল -৪ ( কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাকির হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, বাংড়া ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সাবেক সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, সুস্থ সুন্দর শারীরিক গঠনে খেলাধূলার বিকল্প নাই। মাদকমুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই খেলাধূলা করতে হবে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা যারা লেখাপড়া করছো আগামীতে তোমাদেরই এ দেশের দায়িত্ব নিতে হবে, তোমরাই দেশের ভবিষ্যৎ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme