সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৬৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ (বালিকা) জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ২-১ গোলে কালিহাতী পৌরসভা একাদশ কে হারিয়ে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদ একাদশ জয়লাভ করে। টুর্নামেন্টে ১৩ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা মোট ১৫টি দল অংশ নেবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme