সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে টিসিবি’র পণ্য বিক্রি

  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য বিক্রি করছে। বাজারের চেয়ে কম দামে পণ্য সংগ্রহ করতে পেরে জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

শনিবার (১০ মার্চ ) দুপুরে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে টিসিবির পণ্য বিক্রি করা হয়।

টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমূখ।

উল্লেখ্য, টিসিবির ডিলাররা টিসিবির গুদাম থেকে সরকার নির্ধারিত দামে পণ্য উত্তোলন করে ট্রাকে ভ্রাম্যমাণভাবে বিক্রি করেন। টিসিবির ছোলা প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা, পিঁয়াজ ২০ টাকা, চিনি ৫৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে বিক্রি করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme