সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সাহায্য প্রদান

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে গরিব দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে চারান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৪৩ জন দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৮৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কোকডহরা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কোকডহরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকের হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (সিআরডিডি)’র নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরেফীন

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme