সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ফেন্সিডিলসহ আটক ১

  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ নুর আলম (৩৪) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

শুক্রবার ৯ ডিসেম্বর রাত আড়াইটার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে ডাচ বাংলা ব্যাংকের সামনে যাত্রীবাহী বাসের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুর আলম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

কালিহাতী থানার এসআই রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে নুর আলম নামের একজনকে ২৫ বোতল ফেনসিডিল সহ আটক করি। আটককৃত নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme