সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বইমেলা শুরু

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকব, কালিহাতী : কালিহাতীতে অমর একুশে বইমেলা ২০২৩ শুরু হয়েছে। আর এস পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কালিহাতী সাধারণ পাঠাগার, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদে যৌথ উদ্যোগে এই বইমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত চলবে এই মেলা।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম প্রমুখ।

মেলা চলাকালীন প্রতিদিনই আলোচনা সভা, কবিতা পাঠের আসর এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলায় প্রকাশনা সংস্থাগুলো দেশের খ্যাতিমান লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরণের বই রেখেছেন তাদের স্টলে। বইগুলোর মধ্যে রয়েছে গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞাণ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ওপর বিভিন্ন লেখকের লেখা নানা ধরনের বই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme