সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ মাজার দাখিল মাদ্রাসার ৪ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে আউলিয়াবাদ মাজার দাখিল মাদ্রাসার মাঠে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

আউলিয়াবাদ মাজার দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ তোতা, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, পারখী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাশেম, আরিফুল ইসলাম আরিফ, পারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আনছার আলী প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ইকবাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme