সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে রাকীবুল (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা জান্নাতুল ফেরদৌস মাদ্রাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাকীবুল উপজেলার কোকডহরা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে ও ওই মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিলেন।

কালিহাতী থানার এসআই আলামিন জানান, খবর পেয়ে গান্ধিনা জান্নাতুল ফেরদৌস মাদ্রাসা থেকে রাকীবুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে রাকীবুলের মা রিমি জানান, প্রায় ২২ দিন আগে রাকীবুলকে গান্ধিনা জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ভর্তি করি। ভর্তি করার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪ বার একা একাই বাড়িতে চলে আসে। বাড়িতে একাই আসার বিষয়ে জানতে চাইলে রাকীবুল বার বার বলছে হুজুর মারপিট করে আমি আর ওই মাদ্রাসায় যামুনা। পরে যতবার আসছে ততবারই আমি আবার মাদ্রাসায় রেখে আসছি। সর্বশেষ গত শুক্রবার আবার চলে আসলে পরেরদিন শনিবার সকালে বুঝিয়ে আবার রাকীবুল ও আমার ছোট ছেলে ইব্রাহিমকে ওই মাদরাসায় রেখে আসি। তিনি আরও জানান, সকালে রেখে আসার পর বিকেলে মাদ্রাসার হুজুর রাকীবুলের বাবাকে ফোন দিয়ে জরুরি কথা আছে বলে মাদ্রাসায় ডেকে নেয়। সেসময় আমিও তার সাথে যাই। যাওয়ার পর অনেকক্ষণ হুজুর বিভিন্ন ধরনের কথা বলার পরে বলে আপনার ছেলে ফাঁস দিয়ে মারা গেছে। পরে সেই ঘরে গিয়ে দেখি রাকীবুল ঝুলে আছে। তার কীছুক্ষণ পরেই পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে। তিনি বলেন, আমার ছোট ছেলের মাধ্যমে আমরা জানতে পারছি যে, দুপুরে হুজুর রাকীবুলকে ভাত খেতে বলছিল কীন্তু ভাত না খাওয়ায় হুজুর রাকীবুলকে মারপিট করেছে এবং আছরের নামাজের সময় আমার দুই ছেলেকে ঘরে রেখে তালা দিয়ে হুজুর নামাজে গিয়েছিল। এঘটনায় আমরা সুষ্ঠু ও সঠিক তদন্ত দাবি করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme