সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মাস্ক ছাড়া বাইরে বের হলেই জরিমানা

  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৭২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতীতে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া এবং মাস্ক ব্যবহার না করার দায়ে ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৭ জুন) দুপুরে কালিহাতী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে ১ হাজার ৩ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল হাসান।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ক্লিনিক, উপজেলা পরিষদ চত্বর ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে ৯ জনকে ১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এসময় মাইকিং করে লোকজনকে মাস্ক ব্যতীত বাইরে ঘুরাঘুরি না করার জন্য অনুরোধ করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme