সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, ধর্মীয় নেতা ও মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কালিহাতী পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ সেন, সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য হোসেন আলী, পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে সরকার লিটন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম। এসময় সমাবেশে পৌরসভার সংরক্ষিত কাউন্সিলরসহ সকল কাউন্সিলর, হিন্দুধর্মীয় লোকজন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ সকলস্তরের লোকজন অংশগ্রহণ করেন। সমাবেশে কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার সকল ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme