সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ১৮টি পরিবার পেলেন জমিসহ নতুন ঘর

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম, কালিহাতী: মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন জমিসহ স্বপ্নের ঠিকানা নতুন সেমিপাকা রঙ্গীন ঘর। বৃহস্পতিবার ২১ জুলাই সকালে গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধন শেষে কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে সুবিধাভোগীদের হাতে জমির দলিলাদিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব ও বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সুবিধাভোগী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

জানাযায়, মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে কালিহাতী উপজেলার ১৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের সাথে সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে। ঘরের দলিল হাতে পেয়ে অসহায় হতদরিদ্র পরিবারগুলো অনেক আনন্দিত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme