সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ৭ টি ড্রেজার মেশিন গুড়িয়ে দিলো প্রশাসন

  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৬৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ টি ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার এলেঙ্গা পৌরসভার হাকিমপুর চর ভাবলা এলাকার লৌহজং নদীতে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ (২৩ মে) এলেঙ্গা পৌরসভার হাকিমপুর চর ভাবলা এলাকার লৌহজং নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৭ টি ড্রেজার মেশিন ধ্বংস করে দেয়া হয়েছে। আশাকরি এ অভিযানের মধ্য দিয়ে এ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নিয়ে যে অভিযোগ ছিল অশান্তি শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি হয়েছিল তা সম্পূর্ণরূপে নিরসন হবে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme