সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে তিন দিনব্যাপী বইমেলা শুরু

  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৫৯ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: কালিহাতীতে মাতৃভাষায় হোক জীবনের বিকাশ শ্লোগানে তিন দিনব্যাপী ১৩ তম বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে কালিহাতী সাধারণ পাঠাগার, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার ও কালিহাতী সাধারণ পাঠাগারের সভাপতি শামীম আরা নিপা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনছার আলী বি.কম, টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো.অলীউল আলম এবং লেখক ও প্রকাশক খান মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহান একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক জহুরুল হক বুলবুল। মেলায় ৯৬ টি স্টল স্থান পেয়েছে। ১৩তম বইমেলা চলবে আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারী) পর্যন্ত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme