সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কুড়িয়ে পাওয়া অস্ত্রটি উদ্ধার করল কালিহাতী থানা পুলিশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৯০৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন,কালিহাতী : অবশেষে কুড়িয়ে পাওয়া অস্ত্রটি উদ্ধার করল টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলরা পূর্বপাড়া গ্রামের আব্দুল হাইয়ের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

জানা যায়, ওই গ্রামের আব্দুল হাই ওরফে টুক্কু মাছ ধরতে গিয়ে অস্ত্রটি কুড়িয়ে পান। পরে সেটি তার কাছে রেখে দেন। কয়েকদিন পর ওই অস্ত্রটি তার নাতি জিহাদের কাছে রাখতে দেন। এর মধ্যে জিহাদের সঙ্গে তার কয়েকজন বন্ধুর মনোমালিন্য হয়। এর জেরে জিহাদ বন্ধুদের অস্ত্রটি দেখালে এলাকায় জানা জানি হয়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেনকে অবগত করেন। তিনি বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো অস্ত্রটি ফেলে দেওয়ার জন্য পরামর্শ দেয় ইউপি সদস্যকে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলরা গ্রামে মোঃ আব্দুল হাই টুক্কুর বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায়  দেশীয় তৈরি ১ টি পূরানো মরিচা(জং) ধরা শুটার গান উদ্ধার করা হয়েছে। তবে সেটি বর্তমানে অকেজো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme