সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে নাগরপুরে ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল 

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : বাঁচাও ফিলিস্তিন”বাঁচাও গাজা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলের নাগরপুর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেইট প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেট চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নাগরপুরের সভাপতি মুফতি আব্দুল হাদী, সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলনের সভাপতি  মো.বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, জাতীয় মাশায়েখ মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আমিনী, সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম সিরাজি, সাংগঠনিক সম্পাদক হেলাল প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme