সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। এর আগে সমাবেশ স্থলে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা কর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবদকদলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অমল ব্যানার্জী, আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা মহিলাদলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান সমীম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme