সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

সোমবার ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

নিহতরা হলেন-ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। মোটরসাইকেলে থাকা সিয়াম নামে আরও এক স্কুলছাত্র আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকলে নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইল আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাকিব হাসান ও সুমন মিয়া মারা যান। সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা সবাই ঘাটাইল সরকারি গণ উচ বিদ্যালয়র ১০ম শ্রেণির ছাত্র। দুই স্কুল ছাত্রের অকাল মত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘাটাইল হাসপাতালে ভির জমায়। নিহত দুই স্কুল ছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme