সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৫১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে ধাক্কায় ছানোয়ার হোসেন সোহাগ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকাল ৯ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছানোয়ার হোসেন সোহাগ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জানোকিপুর গ্রামের শহিদুর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই বিল্লাল হোসেন জানান, সোহাগ ঢাকা বিমানবন্দর থেকে মোটরসাইকেল চালিয়ে সকালে নিজ বাড়িতে ফিরছিলেন। পাকুটিয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাককে ওভারটেক কালে অপর একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় পড়েন। এতে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে সোহাগের মাথার সামনে অংশ থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme