সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বইন্নাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৫) এবং গোপালপুর উপজেলার কাঠালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩২)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে বইন্নাদিঘী এলাকার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুইজন যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। আহতরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme