সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৬১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান প্রার্থী ইকবাল খানের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কর্মকর্তা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল খান উপজেলার কদমতলী বাজার এলাকার জনতা ব্যাংক দিঘড় শাখায় ২২ লাখ টাকা ঋণ নেন। যা তিনি নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পরিশোধ করেননি। ফলে নির্বাচন কমিশন ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme