সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বাস-সিএনজির সংর্ঘষে নিহত ১

  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৫৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখী সংর্ঘষে এক ব্যক্তি নিহত হয়েছেন । এ ঘটনায় সিএনজির এক যাত্রী আহত হয়েছে৷

রোববার সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে শামীম (৩৫) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছল মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত এবং এক যাত্রী আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত সোলাইমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত সোলাইমান আনারস কেনার জন্য সিএনজি ভাড়া করে মধুপুরের গারোবাজার দিকে যাচ্ছিলো বলে জানা গেছে।

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme