সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল পৌর নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুলের মোটর সাইকেল শোডাউন

  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৭১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : আসন্ন ঘাটাইল পৌর নির্বাচনকে সামনে রেখে বুধবার (৫ অক্টোবর) বিকেলে পৌর শহরে এক বিশাল শোডাউন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী, ঘাটাইল উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক।

দুপুরের পর থেকে পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে রফিকের কর্মী-সমর্থকেরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে খন্ড খন্ড মিছিল নিয়ে ঘাটাইল সরকারী জিবিজি কলেজ মাঠে মিলিত হয়। পরে বিকেল ৩টায় প্রায় ১ হাজার মোটরসাইকেল ও ৫ শতাধিক অটোরিক্সা নিয়ে নেতা-কর্মীরা বিশাল শোডাউনের আয়োজন করেন। এতে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়ক নিয়ন্ত্রন করতে থানা পুলিশকে হিমশিম খেতে হয়। শোডাউনটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্ত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মো: খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও পৌর মেয়র পদপ্রার্থী মো: রফিকুল ইসলাম রফিক।

এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র পদে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন-আমি যদি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় নমিনেশন পাই তাহলে আপনাদেরকে সাথে নিয়ে ঘাটাইল পৌরসভাকে একটি আধুনিক ও যুগোপযোগী পৌরসভায় রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme