সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চেতনা নাশক মিশিয়ে কালিহাতীতে দুর্ধর্ষ চুরি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৬০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইলে চেতনা নাশক মিশিয়ে দুর্ধুষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ভিয়াইল বাজার সংলগ্ন বেপারী পাড়া রাইজ উদ্দিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এসময় ৫-৬ ভরি স্বর্ণ, নগদ প্রায় বিশ হাজার টাকা ও একটি পাসপোর্টও চুরি হয়। বাড়ির মালিক রাইজ উদ্দিন বলেন, প্রতিদিনের মতোন এশার নামাজ ও রাতের খাবার শেষে দশটায় শোবার সময়ের আগেই বাড়ির সকলের শরীর দুর্বল ও ঘুম ঘুম লাগলে ঘুমিয়ে পড়ি। ঘুমের কারণে ফজরের নামাজও জামাতে পড়তে পারিনি। সকালে পাশের বাড়ির লোক জন ডেকে তোলে। আমার ধারণা টিউবওয়েলে অচেতন করার কোনও ঔষধ মিশিয়ে দুইটা দরজার সিটকিনি ও খিল সোজা টিন কেটে ঘরে ঢুকে স্টিলের ড্রয়ার ভেঙ্গে ৫-৬ ভরি স্বর্ণ, নগদ প্রায় বিশ হাজার টাকা ও একটি পাসপোর্ট চুরি যায়।

রাইজ উদ্দিনের ছেলে রৌহা মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল হালিম চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য মুক্তার আলী সরকার ও স্থানীয় প্রশাসেনর নিকট চেতনা নাশক দ্রব্য বা ঔষধ নিষিদ্ধের দাবি জানান।

স্থানীয় ফারুক, বেলায়েত, মকবুল সহ আরো ৪/৫ জন বলেন, এধরণের চেতনা নাশক ব্যবহার করে চুরি পাশাপাশি যে কোনও রকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে আইন শৃংখলার ব্যাপক অবনতিও ঘটতে পারতো। তাই এর কেনা-বেচা ও ব্যবহার নিয়ন্ত্রন এবং নিষিদ্ধ করা দরকার।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান এ বিষয়ে বলেন, এ ধরণের কোনও অভিযোগ আমি পাইনি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেতনা নাশক দ্রব্যের বিষয়টি আইন শৃংখলা সভায় উত্থাপন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme