সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জীবনের নিরাপত্তা চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৯৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল শহরের বেবীস্ট্যান্ড এলাকার মৃত নরেশ রবি দাসের ছেলে তপন রবি দাস।

আজ মঙ্গলবার দুপুরের দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ঐ যুবক।

লিখিত বক্তব্যে তপন রবি দাস বলেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী গুরুতর অসুস্থ হওয়ার তার ব্যক্তিগত সহকারি হিসেবে তার দেখাশোনা করছি। গত সোমবার ৩১ মে সকাল দশটার দিকে স্বপন চৌধুরীকে ফিজিওথেরাপি দেয়ার জন্য রেজিস্ট্রিপাড়া মেডিকো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাদা রঙের জিপ গাড়ি নিয়ে আমানুর রহমান খান রানা, আব্বাস আলী এবং ৭/৮ টি মোটরসাইকেলের বহর নিয়ে বেশ কয়েকজন আমার পথরোধ করে নানাভাবে হুমকি দেয়। কলেজপাড়ার রেজওয়ান খানসহ কয়েকজন আমাকে কলার ও প্যান্ট ধরে টেনে আমানুর রহমান খান রানার গাড়ির সামনে নিয়ে যায়। তারা আমাকে ঘিরে ধরে জানতে চায়, আমি কোথায় যাই। স্বপন চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলার পর তারা ক্ষিপ্ত হয়ে জানায়, স্বপনকে খুন করা হবে। তারপর আমাকে ২৪ ঘন্টার মধ্যে টাঙ্গাইল ছাড়ার জন্য হুমকি দেয়া হয়। এরপর টাঙ্গাইল দেখা গেলে আমাকে গুলি করে প্রানে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়া হয়। তারা আমার পরিবারের লোকজনেরও ক্ষতি করতে পারে। এ অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতা ভুগছি। ফলে তপন রবি দাস টাঙ্গাইল থানায় সাধারণ ডায়েরি করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme