সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

মঙ্গলবার ৬ ডিসেম্বর টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শ্রেষ্ঠ ওসি মোল্লা আজিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

গত নভেম্বর মাসে মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও কালিহাতী উপজেলা বাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme